• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

প্রতিশ্রুতি রক্ষা করা আমার ইমানী দ্বায়িত্ব। নির্বাচিত হওয়ার পর এলাকাবাসীর উদ্দ্যেশে “মাজেদ বাবু”

Reporter Name / ২৪৫ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ভাবে
নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ঈশ্বরগঞ্জবাসীর এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ এবার অবহেলিত ঈশ্বরগঞ্জবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করব। আমার দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।ইনশাআল্লাহ।

এর আগে বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকের্মীদের উদ্দেশ্য এক ফেসবুক স্ট্যাটাসে [[ কোন মিছিল নয়,কোন ফুল নয়,কোন সহিংসতা নয়। যদি পাশ করি, সবাই এসে বাসায় দুই রাকাত নফল নামাজ পড়ে যাবেন। এর ব্যাতিক্রম সহ্য করা হবে না।
কোন ধরনের ফেসবুকে কারো চরিত্র হরন নয়। এগুলো সব কিছুই পরীক্ষা করা হবে এবং আপনার আগামীর রাজনৈতিক পদ পাওয়ার সময় আপনার আচরণ পরিক্ষা করা হবে।]] এই বক্তব্য দেয়ার সাথে সাথে চুপ হয়ে যায় নেতা কর্মীরা। এবং স্ব স্ব এলাকায় ফিরে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের মোট ভোটার সংখ্যা ৩৪৫৭৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১৬৮৬৪৩ জন, পুরুষ ১৭৭০৯৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।
উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৯২টি কেন্দ্রের ৬২৮টি কক্ষে এসব ভোটাররা ভোট প্রদান করেন। মোট ভোটের বিপরীতে কাস্ট হয়েছে ১ লাখ ৯২ হাজার ৬৩২ ভোট। এতে ৪ হাজার ৮১১ টি ভোট বাতিল হয়েছে। আসনটিতে মোট শতকরা ভোট পড়েছে ৫৫.৭১%।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সানজিদা রহমান বলেন, ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসনে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সুন্দর ভোট গ্রহণে সকল আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মরত প্রতিটি সদস্য, সকল রাজনৈতিক দল, সাংবাদিক ও ঈশ্বরগঞ্জের সম্মানিত ভোটারদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category