
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪–এর ধারা ২৫ক–এর উপধারা (৩) অনুযায়ী আরও পাঁচ সিটি করপোরেশনের নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
তাঁরা পাঁচজনই বিএনপির নেতা। বিলকিস আক্তার জাহান বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), মাহফুজুর রহমান রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব, মাহফুজ উন নবী চৌধুরী রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব ও মো. ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।
প্রজ্ঞাপন অনুযায়ী আগামীকাল তাঁরা দায়িত্ব নেবেন।এর আগে স্থানীয় সরকার মন্ত্রনালয় সিটি কর্পোরেশন আইনে এক প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগ পাওয়া প্রশাসকেরা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তাঁরা বিধি মোতাবেক ভাতা পাবেন।